পুরান ঢাকার বংশালের একটি বাসা থেকে কৌশিক আহমেদ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কৌশিক বংশালের রথখোলা রোডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
কৌশিককে হাসপাতালে নিয়ে আসা তার ভাই রিফাত জানান, বংশালের নবাবপুর রোডে মেশিনারি ব্যবসা রয়েছে কৌশিকের। পারিবারিক কলহের জেরে রবিবার দুপুর ২টার দিকে নিজ ঘরে গিয়ে গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস নেন তিনি।
তিনি জানান, একপর্যায়ে স্বজনরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে কৌশিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন কৌশিককে।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!