রাজধানীর শাহবাগ থানা চত্বরে সংবাদ সংগ্রহকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)।
শুক্রবার (২৪ এপ্রিল) সংগঠনের সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শাহবাগ থানা চত্বরে সংবাদ সংগ্রহকালে ডুজা'র সদস্যদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীদের সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। ছাত্রদলের কিছু নেতা-কর্মী প্রথমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়, তাদের ভিডিও ধারণে নিষেধাজ্ঞা আরোপ করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে। এরপর সংঘবদ্ধভাবে আক্রমণ চালিয়ে সাংবাদিকদের ওপর শারীরিকভাবে চড়াও হয়। এতে অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।
তারা আরও বলেন, এ ধরনের ঘটনা মুক্ত গণমাধ্যম চর্চায় হস্তক্ষেপ এবং স্বাধীন ক্যাম্পাস সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল।
ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তারা বলেন, পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিবেশ তৈরি কোনোভাবেই কল্যাণকর নয়। শিক্ষার্থীরা একটি গণতান্ত্রিক, জ্ঞানভিত্তিক ও সহনশীল পরিবেশ প্রত্যাশা করে। গণতন্ত্র ও রাষ্ট্রযন্ত্রের ভিত্তি সুপ্রতিষ্ঠিত রাখতে গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার চর্চা জরুরি। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!