চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দেশের ১৭৭টি গণমাধ্যমে প্রকাশিত মোট ৬৮১টি ভুল তথ্য শনাক্ত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
সোমবার (২৭ জুলাই) প্রতিষ্ঠানটির প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ১৪৬টি পৃথক ঘটনায় এসব ভুল তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভুল তথ্য প্রকাশের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে দৈনিক ইনকিলাব, যেখানে ২১টি ভুল তথ্য শনাক্ত হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে দৈনিক ইত্তেফাক, তাদের ভুল তথ্যের সংখ্যা ১৯টি।
এরপর রয়েছে যুগান্তর ও বিডি২৪রিপোর্ট (১৪টি করে), বাংলাদেশ টাইমস (১৩টি), কালবেলা (১২টি) এবং রূপালী বাংলাদেশ (১১টি)।
১০টি করে ভুল তথ্য প্রকাশ করেছে বৈশাখী টিভি ও বার্তা বাজার।
৯টি করে ভুল তথ্য প্রকাশ করেছে যমুনা টিভি, একাত্তর টিভি, ডিবিসি নিউজ, মানবকণ্ঠ ও সময়ের আলো।
৮টি করে ভুল তথ্য শনাক্ত হয়েছে সময় টিভি, বাংলাদেশ প্রতিদিন, এনপিবি নিউজ ও বিডি টুডে-তে।
৭টি করে ভুল তথ্য প্রকাশ করেছে চ্যানেল ২৪, আমার দেশ, আজকের পত্রিকা, ডেইলি সান, খবরের কাগজ, ফেস দ্য পিপল, দ্য ডেইলি ক্যাম্পাস, দ্য নিউজ, বাংলা টিভি, ঢাকা টাইমস, দৈনিক সকাল এবং ঢাকা টুডে।
৬টি করে ভুল তথ্য প্রকাশ করেছে স্টার নিউজ, মানবজমিন, মাছরাঙা টিভি, বাংলাভিশন, এশিয়া পোস্ট, এটিএন নিউজ, আমাদের সময়, ঢাকা মেইল, নাগরিক টিভি ও বাহান নিউজ।
৫টি করে ভুল তথ্য শনাক্ত হয়েছে দ্য ডেইলি স্টার, কালের কণ্ঠ, জাগোনিউজ২৪, দেশ টিভি, দেশ রূপান্তর, বাংলানিউজ২৪, মোহনা টিভি, ভোরের কাগজ, মিরর নিউজ, গণকণ্ঠ, জনবাণী ও সোনালী নিউজ-এ।
৪টি করে ভুল তথ্য প্রকাশ করেছে সমকাল, জনকণ্ঠ, বিডিনিউজ২৪, গ্লোবাল টিভি, চ্যানেল আই, টাইমস অব বাংলাদেশ, এনটিভি, এখন টিভি, টাইমস টুডে, নয়া দিগন্ত, এশিয়ান টিভি, ঠিকানা নিউজ, ঢাকা প্রকাশ, সারাবাংলা, সময়ের কণ্ঠস্বর, জুম বাংলা, আপন দেশ ও দৈনিক শিক্ষা।
এ ছাড়া ৩টি, ২টি এবং ১টি করে ভুল তথ্য প্রকাশ করেছে আরও শতাধিক গণমাধ্যম। একবার করে ভুল তথ্য প্রকাশের তালিকায় রয়েছে প্রথম আলো, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বিবিসি বাংলা, ইউএনবি, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যম।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!