মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে হাসির রোল ওঠে। বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স মূলত ক্রিকেট প্রসঙ্গে কথা বলতে চাইলেও শুরুতেই করা প্রথম ছয়টি প্রশ্নের পাঁচটিই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক পরিবর্তন নিয়ে।
শুক্রবার (১৭ এপ্রিল) ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে বারবারই উঠে আসে বিসিবির নেতৃত্ব পরিবর্তনের প্রসঙ্গ।
২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর দেড় বছরে বিসিবিতে তিনজন সভাপতির সঙ্গে কাজ করেছেন সিমন্স। এই সময়ে খেলোয়াড় থেকে বোর্ড সভাপতি হয়েছেন তামিম ইকবাল—যা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে।
এত দ্রুত পরিবর্তনে অবাক হয়েছেন কি না—এমন প্রশ্নে সিমন্স কিছুটা দার্শনিক ভঙ্গিতে বলেন, “এখন আর জীবনে কিছুতেই আমি অবাক হই না। এর সঙ্গে বাংলাদেশ বা অন্য কিছুর সম্পর্ক নেই, এটা জীবনেরই অংশ। আমি অনেক কিছু দেখেছি, তাই জানি প্রতিদিনই অনেক কিছু ঘটে।”
নতুন সভাপতি তামিম ইকবালের সঙ্গে ইতোমধ্যে কয়েক দফা কথা হয়েছে বলেও জানান সিমন্স। দুই দিন আগে একটি ম্যাচ চলাকালে তামিম ড্রেসিংরুমে গিয়ে কোচিং স্টাফদের সঙ্গে কিছু সময় কথা বলেছেন বলেও উল্লেখ করেন তিনি।
বারবার সভাপতি পরিবর্তন তার কাজে কোনো প্রভাব ফেলছে কি না—এমন প্রশ্নে সিমন্সের জবাব স্পষ্ট। তার ভাষ্য, নেতৃত্বে পরিবর্তন হলেও দলের প্রস্তুতি বা কোচিং কার্যক্রমে কোনো পরিবর্তন আসেনি।
“এটি তৃতীয় সভাপতি। কিন্তু এতে আমাদের কাজের ধরনে কোনো পার্থক্য হয়নি। আমরা যেভাবে দলকে প্রস্তুত করি, সেটিই করছি। কেউ এসে আমাদের পরিকল্পনা বদলানোর চেষ্টা করেনি,” বলেন তিনি।
মাঠের বাইরের এসব পরিবর্তন ক্রিকেটারদের প্রস্তুতিতেও প্রভাব ফেলেনি বলে মনে করেন সিমন্স। তার দাবি, অনুশীলন, ক্যাম্প কিংবা প্রস্তুতির ধারাবাহিকতায় কোনো ব্যাঘাত ঘটেনি।
“খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই কাজ করে যাচ্ছে, বরং কেউ কেউ আরও বেশি পরিশ্রম করছে,”—যোগ করেন সিমন্স।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!