রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় নিহতের পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন শিশির মনির।
বৃহস্পতিবার (২১ মে) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।
এদিকে, আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মন্ত্রণালয় সূত্র জানায়, বুধবার (২০ মে) আদালতে দেওয়া জবানবন্দিতে রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন মামলার প্রধান আসামি সোহেল রানা। একই সঙ্গে মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে জবানবন্দি রেকর্ড হওয়ার পর সোহেল রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
নিহত রামিসার বাবা আবদুল হান্নান মোল্লার দায়ের করা মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। পরে তাদের গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!