বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়া সফরকালে দেশটির বৃহত্তম ইসলামী রাজনৈতিক দল পার্টি ইসলাম সে-মালয়েশিয়া (পাস)-এর প্রেসিডেন্ট তান শ্রী আব্দুল হাদী আওয়াং এমপির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) এ বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি এবং পাস-এর সহকারী সেক্রেটারি জেনারেল সাহের সোলাইমান এমপি।
মতবিনিময়কালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, মুসলিম উম্মাহর সমসাময়িক চ্যালেঞ্জ এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার জনগণের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার নানা দিক নিয়ে আলোচনা হয়।
এর আগে মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়ার ক্ষমতাসীন পিপলস জাস্টিস পার্টির সহ-সভাপতি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নূরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপিও উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!