দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১২ মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের সাহসী ও মেধাবী ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শেষ পর্যন্ত ১০৪ রানের এই গৌরবময় বিজয় সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আমি আশা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ২-০ ব্যবধানে বিজয়ী হয়ে টেস্ট সিরিজ জয় করবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এই অনবদ্য পারফরম্যান্স দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে। খেলাধুলার এ ধরনের সাফল্য দেশের তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে।
আমি আশা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভবিষ্যতেও তাদের সাফল্যের এ ধারা অব্যাহত রেখে দেশের জন্য আরও গৌরব ও সুনাম বয়ে আনবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!