কোরবানির আগেই সাভারের চামড়া শিল্পনগরীর সিইটিপিসহ সব সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
শনিবার (৯ মে) এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিবছর কোরবানির সময় চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ায় সাধারণ মানুষ ও এতিমখানাগুলো ক্ষতিগ্রস্ত হয়।
বাংলাদেশের সংস্কৃতিতে কোরবানির চামড়া মাদ্রাসা ও এতিমদের পড়াশোনা এবং ভরণপোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সাভারের চামড়া শিল্পনগরীর বিভিন্ন সমস্যা, বিশেষ করে সিইটিপির জটিলতার কারণে বিশ্ববাজারে চামড়ার ভালো দাম পাওয়া যায় না।
তিনি বলেন, “এতে দেশের সম্পদ নষ্ট হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনও কমে যাচ্ছে। অন্যদিকে এতিমদের লেখাপড়া ও ভরণপোষণে টানাপোড়েন তৈরি হচ্ছে।”
মাওলানা ইউনুস আহমদ সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এবার যেন কোরবানির চামড়া নষ্ট না হয় এবং গরিবের হক যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, চামড়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ রপ্তানি খাত। আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে পরিবেশগত শর্ত পূরণ জরুরি হলেও বিগত সরকারের অবহেলায় খাতটি সংকটে পড়েছে। তিনি চামড়া শিল্পকে ধ্বংস হতে না দেওয়ার আহ্বান জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!