ভারতের পশ্চিমবাংলার নির্বাচনে হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি জেতার পরে যে ধরণের সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার ঘটনা ঘটেছে তা কোন সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ।
বৃহস্পতিবার (৭ মে) তিনি এসব কথা বলেন।
ঘটনার বিবরণে জানা যায়, পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে জেতার পর ব্যাপক সহিংসতা শুরু করেছে বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশ সদস্যদের উপস্থিতিতে মিছিল থেকে মঙ্গলবার সন্ধ্যায় হামলা চালিয়ে একাধিক দোকান মাটিতে মিশিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুলডোজার দিয়ে নিউমার্কেটের দোকান ভাঙা শুরু হয়। মার্কেটের একটি বড় অংশজুড়ে চালানো হয় ভাঙচুর। নিউমার্কেটের বেশির ভাগ ব্যবসায়ী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। বিজেপি কর্মীরা এ সময় ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিচ্ছিল। পুরো এলাকা ছিল বিজেপির পতাকায় মোড়া। ভাঙচুর চালানোর সময় কলকাতা পুলিশের অসংখ্য সদস্যকে সেখানে দেখা যায়। পুরো ঘটনা পুলিশ সদস্যদের সামনেই ঘটে।
অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, যে নির্বাচন বা যে গণতন্ত্র সংখ্যালঘুর নিরাপত্তাহানীর কারণ হয় তা কোন নির্বাচন হতে পারে না, এটা কোন গণতন্ত্র হতে পারে না। আমরা বিজেপি কর্মীদের এহেন নোংরা সাম্প্রদায়িক মানসিকতার তীব্র নিন্দা জানাচ্ছি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। সেজন্য ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে। রাজনৈতিকভাবে বিজেপিকে দায়িত্ব নিতে হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!