ওপার বাংলার অভিনেত্রী ও রাজনৈতিক নেতা রূপাঞ্জনা মিত্র ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি দলটিকে ‘ইংরেজদের দালাল’ এবং ‘ফ্যাসিস্ট’ হিসেবে অভিহিত করেন।
রূপাঞ্জনা মিত্র লিখেছেন, গুজরাট গণহত্যা ও ধর্মের নামে সংঘটিত ‘কল্যাটারাল ড্যামেজ’-এর মতো ঘটনার জন্য বিজেপির রক্তমাখা মুখ এখন দিল্লিতে ‘স্যারটাজ’ হয়ে বসেছে। তিনি বলেন, বাংলার মানুষ মানবিক, দায়িত্বশীল এবং সব ধর্ম, বর্ণ ও ভাষাভাষীর মানুষের সঙ্গে সম্মান ও সহাবস্থানের সংস্কৃতিতে বিশ্বাসী।
তিনি আরও মন্তব্য করেছেন, আপনারা শুধু ত্রাস বুনতে জানেন, যাতে আপনার ইংরেজদের মতো বিভাজন রাজনীতি আরও শক্তিশালী হয়। আসলে আপনি স্যাডিস্ট ও ফ্যাসিস্ট।
রাজনীতিতেও সক্রিয় রূপাঞ্জনা আগে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, তৃণমূলের নির্বাচনী কৌশল ও প্রার্থী তালিকা হাতিয়ে নেওয়ার চেষ্টা হিসেবে বিজেপি এই অভিযান চালিয়েছে।
এর প্রতিবাদে গত ৯ জানুয়ারি মুখ্যমন্ত্রী যাদবপুর থেকে হাজরা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেছেন, যেখানে টালিউডের বহু তারকা অংশগ্রহণ করেন। এই ঘটনার প্রেক্ষাপটেই রূপাঞ্জনা মিত্র বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!