দক্ষিণ এশিয়ার মধ্যে সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক দলের (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয় হলেও নির্বাচনকে কেন্দ্র করে মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনের পরও সেখানে সংখ্যালঘু ও মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ পাওয়া যাচ্ছে।
এনসিপি আহ্বায়ক বলেন, এ সব ঘটনার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। তাই বাংলাদেশের দায়িত্ব আরো বেড়ে গেছে। এ দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশবিরোধী গোষ্ঠী বিভিন্নভাবে সাম্প্রদায়িক উসকানি ও অপপ্রচার চালানোর চেষ্টা করবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সংখ্যালঘুরা নিজেদের সবচেয়ে নিরাপদ মনে করবে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, দলকে শক্তিশালী করতে হলে অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে যেখান থেকে আসুক, যোগ্যতার ভিত্তিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশে নতুন সংকট তৈরি হয়েছে। জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সংসদ ও রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে। আন্দোলনে নারীদের অবদানের কথা উল্লেখ করে তাদের অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যখাত প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। আর কোনো শিশুর মৃত্যু আমরা দেখতে চাই না।’
এ জন্য সরকারকে চিকিৎসাসেবা ও প্রতিরোধ কার্যক্রম জোরদারের আহ্বান জানান তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!