জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সদ্য যোগ দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এ তথ্য জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ নিজে নির্বাচনে না দাঁড়ালেও দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করে সংসদে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এ লক্ষ্যেই তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, আজ এনসিপির জন্য একটি ঐতিহাসিক দিন। সারা দেশে দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে, কারণ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং অন্তর্বর্তীকালীন সরকারের দক্ষ ও সফল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন।
তিনি আরও জানান, দলের রাজনৈতিক পর্ষদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্র করা হয়েছে। তিনি নিজে নির্বাচন না করে দলীয় প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করবেন, যাতে তারা সংসদে গিয়ে জনগণের কণ্ঠস্বর হতে পারেন। নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতা ও সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল আসিফ মাহমুদের এই দলে যোগদান, আর তার যোগদানের মধ্য দিয়ে সেই জনআকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ নিজেও নির্বাচনে না দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ সহযোদ্ধা শহীদ এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠনের পথ তৈরি হয়েছে।
তিনি বলেন, বর্তমান ট্রানজিশন পিরিয়ড ও আসন্ন নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে জুলাই অভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ রাখা জরুরি। শহীদ পরিবার, আহত সহযোদ্ধা এবং রাজপথে নামা লক্ষ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন।
নিজে নির্বাচন না করার কারণ ব্যাখ্যা করে আসিফ মাহমুদ বলেন, “আমার একার সংসদে যাওয়ার চেয়ে যদি জুলাই গণঅভ্যুত্থানের অসংখ্য সহযোদ্ধাকে সংসদে পাঠাতে ভূমিকা রাখতে পারি, সেটিই হবে আমার সবচেয়ে বড় সাফল্য।” তিনি আশা প্রকাশ করেন, কোনো ধরনের সংঘাত ছাড়াই বাংলাদেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ সফলভাবে সম্পন্ন করতে পারবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তা কার্যকর হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!