আন্দোলন করবো কিন্তু বিদ্রোহ করবো না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সংসদে সভাপতিত্ব করেন।
ডা. শফিকুর রহমান চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘চাঁদাবাজ কে, সেটা আমি শুনতে চাই না। চাঁদাবাজ আমি হলেও আমার হাতে হাতকড়া পরান।’
জামায়াত আমির বলেন, ‘১২ তারিখ থেকে এখন পর্যন্ত সংসদে আলোচনার ৮০ ভাগ ছিল ইতিহাস চর্চা। ইতিহাস চর্চায় কোনো ভুল নাই। চলতে হলে জানতে হবে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘চাঁদাবাজ কে, সেটা আমি শুনতে চাই না। চাঁদাবাজ আমি হলেও আমার হাতে হাতকড়া পরান। চাঁদাবাজ কোনো দলের হতে পারে না। এদের যন্ত্রণা থেকে দেশের মানুষকে মুক্ত করতে হবে।’
এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!