জরুরি রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য বুধবার দেশের কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রংপুরের কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা এবং রাজশাহীর কিছু এলাকায় সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকোর সংশ্লিষ্ট বিক্রয় ও বিতরণ বিভাগের পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রংপুরের যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে
নেসকোর রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকায় বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বালাপাড়া কবরস্থান, বন বিভাগ মোড়, বিএনসিসি মোড়, দর্শনা, সূত্রপুর, বালাপাড়া বাবুখা রোড, বিনোদপুর, শিশু পরিবার, আর কে রোড ও টার্মিনাল এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১১ কেভি ফিডারের লাইনের শাখা-প্রশাখা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নেসকো।
রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
অন্যদিকে, নেসকোর রাজশাহী দপ্তরের বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি নওহাটা ফিডারের আওতায় বুধবার সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
প্রভাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে— দুয়ারীগ্রাম, পশ্চিম বাঘহাটা, কলেজ মোড়, পুঠিয়াপাড়া, নওহাটা বাজার, সাহাপাড়া ও আশপাশের এলাকা।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!