হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় মদিনা এলাকায় পাইপলাইন লক্ষ্য করে চালানো এ হামলায় সীমিত পরিসরে আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি এবং পাইপলাইনের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। খবর আল জাজিরার।
সোমবার (৯ নভেম্বর) মদিনা এলাকায় এ হামলা চালানো হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলায় কেউ নিহত বা আহত হননি। পাইপলাইনের কার্যক্রমেও কোনো বিঘ্ন ঘটেনি। তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।
এদিকে, সৌদি আরব ও দেশটির সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর জোটের সঙ্গে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সংঘাত আরও তীব্র হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোতে নতুন করে হামলার ঘটনা ঘটল।
হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের সুযোগ থাকায় ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো কঠোরভাবে সীমিত রয়েছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও গভীর হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে পাইপলাইনটি কয়েক দফা হামলার শিকার হয়েছে।
এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন তেল অবকাঠামো লক্ষ্য করে একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে তেল শোধনাগার ও সংরক্ষণাগারও ছিল।
প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার (৭৪৫ মাইল) দীর্ঘ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে বিস্তৃত। গত সেপ্টেম্বরে ড্রোন হামলার পর কয়েক দিনের জন্য এটি বন্ধ রাখতে হয়েছিল। সৌদি আরবের দাবি, ওই ড্রোনগুলো ইরাক থেকে ছোড়া হয়েছিল।
হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহে বিঘ্ন ঘটার পর সৌদি আরব এই পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহনের পরিমাণ বাড়িয়েছে। দেশটির রাজধানী রিয়াদ প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই পাইপলাইন দিয়ে লোহিত সাগরের উপকূলীয় ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। এই পরিমাণ বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!