নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন কাঠামোর আওতায় আসছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তবে কবে থেকে তাঁরা নতুন স্কেলে বেতন পাবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় সূত্রের বরাতে জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে পৃথক গেজেট জারির মাধ্যমে তাঁদের নতুন বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সময় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য দ্রুত পৃথক গেজেট প্রকাশ করা হয়েছিল। তবে নতুন বেতন কাঠামো কার্যকর করতে তখন প্রায় ছয় মাস সময় লেগেছিল। এবারও কিছুটা সময় লাগতে পারে, যদিও অষ্টম পে-স্কেলের মতো দীর্ঘসূত্রতা হবে না বলে আশা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, চলতি ডিসেম্বরের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বেতন সুবিধা চালুর চেষ্টা চলছে। ডিসেম্বরে সম্ভব না হলে আগামী বছরের জানুয়ারিতে তা বাস্তবায়ন করা হতে পারে।
এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলও জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন।
তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যেন দ্রুত নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পান, সে বিষয়ে তাঁরা আন্তরিক। এ নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। কিছুটা দেরি হলেও শিক্ষক-কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নবম পে-স্কেলের আওতায় এমপিওভুক্ত ৬ লাখ ২ হাজার ৩৫৯ জন শিক্ষক-কর্মচারীকে আনতে অতিরিক্ত ১৩ হাজার ৩৯২ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে বেতন-ভাতা বাবদ ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৫১৮ কোটি টাকা। অবশিষ্ট অর্থ পেনশন খাতে ব্যয় হবে।
তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার্যকরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!