ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আর শেষ ধাপের ভোট হবে ২৭ মে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণসংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
ইসি ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ভোট হবে ৪ ফেব্রুয়ারি। তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
এর আগে ইউপি নির্বাচনের সময়সূচি ও ধাপ নির্ধারণের বিষয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হয়ে মে মাসে শেষ হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!