দেশে আগামী বছরের ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে পারে এ নির্বাচন। শেষ ধাপের ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ২৭ মে।
নির্বাচনের সম্ভাব্য সময়সূচি চূড়ান্ত করতে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সিদ্ধান্তের পর নির্বাচনের সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত পরিকল্পনায় প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি ৮১৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের কথা রয়েছে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ভোট হতে পারে ৭২৭টি ইউনিয়ন পরিষদে।
পরিকল্পনা অনুযায়ী, তৃতীয় ধাপে ২ মে ৭৯০টি ইউনিয়ন পরিষদে এবং চতুর্থ ধাপে ১৩ মে ৯৫১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। পঞ্চম ও শেষ ধাপে অবশিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে ২৭ মে ভোট আয়োজনের প্রস্তাব রয়েছে।
এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকার উপস্থিত রয়েছেন। এ ছাড়া নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নিয়েছেন।
বৈঠকে আলোচনার ভিত্তিতে নির্বাচনের তারিখ ও ধাপসংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত প্রস্তাবিত তারিখ ও ইউনিয়ন পরিষদের সংখ্যা চূড়ান্ত বলে গণ্য হবে না।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!