গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে ফেরত পাঠালে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে সোপর্দ করলে তাকে আইনের সুরক্ষা দেওয়া হবে। এরপর আদালত যে চূড়ান্ত রায় দেবেন, সরকার সেই সিদ্ধান্তই কার্যকর করবে।
তিনি আরও বলেন, সরকার বিচারপ্রক্রিয়াকে সম্পূর্ণ আইনি কাঠামোর মধ্যেই পরিচালনা করতে চায় এবং এ ক্ষেত্রে আইনের শাসন নিশ্চিত করা হবে।
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলুম ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণেই জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। আমরা সেই ধারা থেকে বেরিয়ে এসে সবার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।
তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাউকে বিচারবহির্ভূতভাবে হয়রানি করা হবে না। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে বিচারবহির্ভূত কর্মকাণ্ড হয়েছে, বর্তমান সরকার সে পথে হাঁটবে না বলেও মন্তব্য করেন তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!