বাড়ল লঞ্চের ভাড়া
বাড়ল লঞ্চের ভাড়া।   ছবি: সংগৃহীত

জ্বালানির দাম বৃদ্ধিতে এবার দূরপাল্লার বাসের পর লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। বুধবার (৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

পুনর্নির্ধারণকৃত ভাড়ার তালিকায় বলা হয়েছে, লঞ্চে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে ১৮ পয়সা বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। পাশাপাশি ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে ১৪ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়াও লঞ্চে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত এই ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হবে বলেও জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

উল্লেখ্য, জ্বালানির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সম্প্রতি আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসের ভাড়া বাড়ানো হয়। গত ২৪ এপ্রিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইটে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসযাত্রীদের জন্য নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয়।