মেঘনা
চাঁদপুর সদরের হরিনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।   ছবি: সংগৃহীত

চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য।

তিনি বলেন, হরিনা এলাকায় ঘন কুয়াশার কারণে দুটি লঞ্চ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে লঞ্চ দুটি কোন গন্তব্যে যাচ্ছিল, তা শনাক্ত করা যায়নি। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় নদীতে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা প্রায় শূন্যে নেমে আসে।