পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে সরকার খুব শিগগিরই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি আগামী একনেক সভায় উপস্থাপন করা হবে।
মন্ত্রী আরও বলেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে দেশের পানি ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন এবং নদীভিত্তিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সরকার আশা করছে।
এছাড়া বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যে কোন কোন কাজ সম্পন্ন করা সম্ভব, সে বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত কথা হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী জানান, তারেক রহমান পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাবেন। সেখানে খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন।
এছাড়া আগামী ২৫ মে প্রধানমন্ত্রীর ফেনী সফরের কথাও নিশ্চিত করেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!