সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আসা ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়া অ্যাংকরে পৌঁছেছে। প্রয়োজনীয় কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষে বিকেলেই শুরু হবে ক্রুড লাইটারিং কার্যক্রম। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার (৭ মে) ইস্টার্ন রিফাইনারির বন্ধ থাকা প্ল্যান্ট পুনরায় চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বুধবার (৬ মে) দুপুর সোয়া ১২টার দিকে জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।
এর আগে মঙ্গলবার (৫ মে) ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত জানান, জাহাজটি তখন বাংলাদেশ জলসীমার প্রায় ১৬০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। তিনি বলেন, পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বুধবার কুতুবদিয়ায় নোঙর করে লাইটারিং শুরু করার প্রস্তুতি নেওয়া হয় এবং বৃহস্পতিবার প্ল্যান্ট চালুর আশা করা হচ্ছে।
জানা গেছে, ক্রুড পরিবহনের জন্য লাইটারিং জাহাজগুলো আগেই কুতুবদিয়ায় অবস্থান নিয়েছে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই স্থানান্তর কার্যক্রম শুরু হবে।
এদিকে ফুজাইরা থেকে আরও এক লাখ টন ক্রুড আনার জন্য ‘এমটি ফসিল’ নামের আরেকটি জাহাজ প্রস্তুত হচ্ছে, যা আগামী ১১ মে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরিচালিত একমাত্র রিফাইনারি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) পরিশোধনের জন্য ব্যবহৃত সব ক্রুড অয়েলই আমদানি করতে হয়। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে জি-টু-জি চুক্তির আওতায় এসব তেল আনা হয় এবং সরকারি পতাকাবাহী প্রতিষ্ঠান বিএসসি তা পরিবহন করে থাকে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!