বৃহত্তর উত্তরায় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ী সমাজের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি মনোনীত ১০দলীয় জোটপ্রার্থী আরিফুল ইসলাম আদিব।
শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণায় ২য় দিন উত্তরা ১২ নম্বর সেক্টরে এক পথসভার বক্তব্যে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
তরুণ প্রার্থী আরিফুল ইসলাম বলেন, এখানে (ঢাকা-১৮ আসন) ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা আদায় করা হচ্ছে। সেই ব্যবসায়ী ভাইদের বলতে চাই— নতুন বাংলাদেশ গড়তে আপনাদের পাশে সর্বদা ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রস্তুত আছে। আমরা সকল প্রকার জোর-জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইনসাফের ঢাকা-১৮ আসন গড়ব ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমরা জনগণের প্রত্যেকটি ভোট হিসেব করে সংরক্ষণ করব। নির্বাচনে শান্তিপূর্ণভাবে জনগণ রায় প্রকাশ করবে। কেউ যদি জনগণের শান্তিপূর্ণ ভোটে বাধা দেয় তাহলে আমরা জীবন দিয়ে হলেও জনগণের ভোট রক্ষা করব।
বৃহত্তর উত্তরায় বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে দীর্ঘদিনেও উদ্যোগ নেয়া হয়নি জানিয়ে জামায়াত-এনসিপি জোটপ্রার্থী আরিফুল ইসলাম বলেন, এই বৃহত্তর উত্তরায় আমরা দেখতে পাই তীব্র যানজটের সমস্যা। উত্তরার অধিকাংশ এলাকা প্রায় ১০ বছর ধরে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও এখনো এর অনেক জায়গা নাগরিক সেবা থেকে বঞ্চিত। আমরা পুরো ঢাকা-১৮ আসনকে এই অব্যবস্থাপনা থেকে মুক্ত করব।
অন্যদিকে, নির্বাচনী প্রচারণার ২য় দিন ১০ দলীয় জোটপ্রার্থীর সমর্থনে উত্তরার একাধিক স্থানে গণসংযোগ চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর উত্তরার আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় শাপলা কলি প্রতীকের লিফলেট বিতরণ করেছেন প্রার্থী আরিফুল ইসলাম।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!