প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সততা, মেধা ও দক্ষতাই হবে মাঠ প্রশাসনের পদায়ন ও বদলির নীতি। তিনি বলেন, প্রশাসন সঠিকভাবে কাজ করলে মাঠপ্রশাসনে জনরায় প্রতিফলিত হয়।
রবিবার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেন। আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে যোগ দিতে সকাল ১০ টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ের নিজ দপ্তর থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে আসেন।
এ সময় রাস্তার দুধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
সম্মেলনে উপস্থিত রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সারাদেশের জেলা প্রশাসকগণ। ডিসি সম্মেলনে মাঠ প্রশাসনের কাছে সরকার পরিচালনার জন্য করণীয় তুলে ধরছেন শীর্ষ নীতিনির্ধারকরা।
বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ মোট ৪৯৮টি প্রস্তাব নিয়ে চার দিনব্যাপী চলবে সম্মেলন। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলন শেষ হবে আগামী বুধবার।
নীতিনির্ধারক এবং মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সরাসরি মতবিনিময় ও দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!