বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন অব্যাহত রয়েছে। সোমবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৯২টি ফ্লাইটে মোট ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন রয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়, পরিচালিত ৯২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪০টি, সৌদি এয়ারলাইন্স ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে। এ তথ্য জানিয়েছে এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে হেল্প ডেস্ক।
এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের সবাই পুরুষ। সর্বশেষ ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের আবদুল হাই (৬১) মারা যান।
এর আগে গত ১৮ এপ্রিল ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে পর্যন্ত হজ ফ্লাইট পরিচালনা চলবে। এরপর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন শেষ হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনে সৌদি আরব যাবেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!