জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।
রোবিবার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেলে এ শুনানি নির্ধারিত রয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথমে অভিযোগ গঠনের পক্ষে বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর আসামিদের অব্যাহতির আবেদন (ডিসচার্জ) নিয়ে শুনানি করবেন প্রতিরক্ষা আইনজীবীরা। এর আগে ১৫ এপ্রিল শুনানি হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনের পর তা দ্বিতীয়বারের মতো পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।
পূর্ববর্তী শুনানিতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম অতিরিক্ত সময়ের আবেদন করে জানান, নির্ধারিত দিনে প্রথমে প্রসিকিউশন এবং পরে আসামিপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবে।
এই মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে চারজন বর্তমানে গ্রেপ্তার আছে। নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি।
অন্যদিকে, পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন। তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ৮ এপ্রিল শুনানির দিন ধার্য থাকলেও প্রয়োজনীয় নথি সরবরাহ না হওয়ায় তা স্থগিত করা হয় বলে জানায় আসামিপক্ষ। পরে ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নিয়ে আদালত ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহিংসতা চালায়। আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে আন্দোলনরত সাধারণ মানুষের ওপর গুলি চালানো হয়, এতে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং আরও অনেকেই আহত হন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!