বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি বুধবার (২২ এপ্রিল) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের পাবলিক রিলেশন অফিসার মোঃ কামরুল ইসলাম বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান আলজেরিয়ার রাষ্ট্রদূত। এ সময় অনিয়মিত অভিবাসন, মানবপাচার প্রতিরোধ এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ প্রকাশ করলে আইজিপি তা স্বাগত জানান। তিনি দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতে আরও ফলপ্রসূ ও টেকসই সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!