সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেশজ পণ্য ব্যবহারে উৎসাহ দিতে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে। পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই মাস থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, দেশীয় পণ্য কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে। প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ান শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী দেওয়া হবে।
মাহদী আমিন বলেন, প্রথম মাসেই সারাদেশে প্রায় ১ লাখের বেশি শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, জুলাই থেকে শুরু হয়ে প্রতি মাসে ধাপে ধাপে প্রতিটি উপজেলায় এই কার্যক্রম চালানো হবে। শুরুতে ক্লাস ওয়ান শিক্ষার্থীদের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে, পরে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে।
তিনি জানান, সরকারের লক্ষ্য হলো ‘মেড ইন বাংলাদেশ’ ধারণাকে আরও শক্তিশালী করা এবং দেশজ উৎপাদিত পণ্য সারা দেশে ছড়িয়ে দেওয়া।
মাহদী আমিন আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে সমাজে সমতা নিশ্চিত করা এবং ধনী-দরিদ্রের মধ্যে পার্থক্য কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
পরিবেশ সুরক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পাটজাত ব্যাগ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের অভ্যাস গড়ে তোলা হবে। এটি পলিথিন ব্যবহার কমাতে এবং দেশের হারানো পাটশিল্পের ঐতিহ্য পুনরুদ্ধারে ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!