যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কলিউশন সামিট’-এ অংশ নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মার্চ) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
বিশ্বের ৪০টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনটি শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
বক্তব্যে ডা. জুবাইদা রহমান শিশুদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে বেড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একজন চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি তিনি স্বাস্থ্যসেবায় প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দেন।
তিনি আরও উল্লেখ করেন, সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ উদ্যোগ পরিবারকে আর্থিকভাবে শক্তিশালী করছে এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করছে।
ডা. জুবাইদা রহমান বলেন, প্রতিটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার শিশুদের শিক্ষা, যত্ন ও মূল্যবোধের ওপর। এই লক্ষ্যে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।
শিক্ষা খাতে উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। শিক্ষকদের ট্যাবলেট সরবরাহ, ডিজিটাল পাঠ্যক্রম চালু এবং মাল্টিমিডিয়া শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ানো হচ্ছে।
তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রমের কথাও তুলে ধরে বলেন, ‘শিক্ষা, যুব উন্নয়ন ও জনকল্যাণে তার সম্পৃক্ততা এই অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।’
নারী ক্ষমতায়নের বিষয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন এবং নারীদের জন্য উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পরিকল্পনার কথা জানান।
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং উদ্যোক্তা মেহনাজ মান্নানসহ অন্যান্যরা। এছাড়া যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম ও ডেপুটি চিফ অব মিশন ডি. এম. সালাহউদ্দিন মাহমুদও উপস্থিত ছিলেন।
সম্মেলনের পাশাপাশি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এক প্রদর্শনীতে শিশুদের শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করা হয়, যা ডা. জুবাইদা রহমান ও তার প্রতিনিধিদল পরিদর্শন করেন।
বুধবার হোয়াইট হাউসে আয়োজিত এ সম্মেলনের সমাপনী অধিবেশনেও তিনি অংশগ্রহণ করবেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!