জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন।
সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের পর সাজা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আবেদন জানিয়ে রাষ্ট্রপক্ষ আপিল করেছে।
প্রসিকিউশনের বক্তব্য, মামলায় যে অপরাধ প্রমাণিত হয়েছে, তার গুরুত্ব ও মাত্রার তুলনায় ১০ বছরের কারাদণ্ড পর্যাপ্ত নয়। এ কারণে সাজা পুনর্বিবেচনা করে ইনুকে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানানো হয়েছে।
এখন রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর পরবর্তী আইনগত প্রক্রিয়া ও শুনানি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অনুষ্ঠিত হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!