রাজধানীর গুলিস্তানে দায়িত্ব পালনকালে দুই ট্রাফিক কনস্টেবলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সরকারি ইউনিফর্ম পরিহিত অবস্থায় ট্রাফিক কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামানের হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গুলিস্তান জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা অবস্থায় দুই কনস্টেবলের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা সড়কের মাঝখানেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।
ঘটনার পর মতিঝিল ট্রাফিক বিভাগ বিষয়টি নিশ্চিত করে জানায়, অভিযুক্ত দুই ট্রাফিক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (২৩ মে) ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মইনুল হক জানান, ২১ মে দুপুরে গুলিস্তান জিপিও মোড়ে ঘটনাটি ঘটে। সে সময় দুই কনস্টেবল পৃথক পয়েন্টে দায়িত্ব পালন করছিলেন। একটি যানবাহন সিগন্যাল অমান্য করাকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্কের সূত্রপাত হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।
তিনি বলেন, ডিউটিরত অবস্থায় ইউনিফর্ম পরে জনসমক্ষে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি শৃঙ্খলাভঙ্গের শামিল। সহকর্মীদের মধ্যে মতবিরোধ হলে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সমাধান করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
ডিএমপি জানিয়েছে, দুই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সাময়িক বরখাস্ত থাকাকালে তারা বিধি অনুযায়ী সীমিত সুবিধা পেলেও পূর্ণ বেতন-ভাতা পাবেন না।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!