মার্কিন ও নাইজেরীয় বাহিনীর যৌথ অভিযানে বৈশ্বিক জঙ্গি সংগঠন আইএসআইএসের দ্বিতীয় শীর্ষ কমান্ডার আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমার নির্দেশনায় মার্কিন ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর সাহসী সদস্যরা অত্যন্ত নিখুঁত ও জটিল একটি অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। এর মাধ্যমে বিশ্বের অন্যতম সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে নির্মূল করা সম্ভব হয়েছে।’
ট্রাম্প আরও দাবি করেন, আইএসআইএসের এই শীর্ষ নেতা আফ্রিকায় আত্মগোপনে ছিলেন, তবে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল।
অভিযানের সাফল্যের জন্য নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, দুই দেশের সামরিক সহযোগিতার কারণেই এই বড় সাফল্য অর্জিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই যৌথ অভিযান এমন সময় পরিচালিত হলো যখন যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সম্পর্ক কিছুটা টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল। এর আগে ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিষ্টানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলেছিলেন, যদিও নাইজেরিয়া সরকার তা অস্বীকার করে আসছে।
পূর্বে ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে বড়দিনে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় ইসলামপন্থি ঘাঁটিতে মার্কিন বিমান হামলার ঘটনাও ঘটে।
তবে এবারের যৌথ অভিযানকে দুই দেশের সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
(সূত্র: রয়টার্স)
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!