‘মসজিদে নামাজে বাধা নেই, রাস্তায় নামাজ পড়া ঠিক নয়’, বিজেপি, নামাজ, মসজিদ, ধর্ম, ভারত, পশ্চিমবঙ্গ, হিন্দু মুসলিম,
মসজিদে নামাজে বাধা নেই, রাস্তায় নামাজ পড়া ঠিক নয়।   ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে মসজিদে নামাজ পড়তে কোনো সমস্যা নেই, তবে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক অর্জুন সিং।

মঙ্গলবার (১২ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া আসনের এই বিধায়ক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্জুন সিং বলেন, ‘নামাজ পড়তে পারবে, কিন্তু রাস্তায় পড়া যাবে না। মসজিদে যত ইচ্ছা নামাজ পড়ুক, কোনো অসুবিধা নেই। কিন্তু রাস্তায় মানুষের চলাচল বন্ধ করে কীভাবে নামাজ পড়া যায়?’

পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই ঈদের সময় সড়কে জামাতে নামাজ আদায়ের প্রচলন রয়েছে। তবে বিজেপি ক্ষমতায় আসার পর এই বিষয়ে নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে অর্জুন সিংয়ের এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক অঙ্গনেও নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।