ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, চলমান সংকট নিরসনে তেহরানের দেওয়া ১৪ দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো কার্যকর পথ নেই। তার দাবি, বিকল্প কোনো কৌশল শুধু ব্যর্থতাই ডেকে আনবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবফ বলেন, “১৪ দফা প্রস্তাবে উল্লেখ করা ইরানি জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া আর কোনো সমাধান নেই।”
তিনি আরও বলেন, “অন্য যেকোনো পথ সম্পূর্ণ ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্র যত সময়ক্ষেপণ করবে, এর মূল্য তত বেশি দিতে হবে মার্কিন করদাতাদের।”
বিশ্লেষকদের মতে, গালিবফের এই বক্তব্যে তেহরানের বর্তমান কৌশলই স্পষ্ট হয়েছে। ইরান একদিকে নিজেদের অবস্থানে কঠোর থাকার বার্তা দিচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের বিষয়টিও সামনে আনছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সরাসরি সামরিক উত্তেজনার পর থেকেই পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে। মার্কিন ও ইসরাইলি হামলায় ইরানের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেহরানও পাল্টা পদক্ষেপ নেয়। এর মধ্যে আঞ্চলিক নৌ চলাচল ও মিত্র গোষ্ঠীগুলোর তৎপরতার বিষয়ও ছিল।
বর্তমানে দুই পক্ষের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি টিকে থাকলেও গভীর অবিশ্বাসের কারণে স্থায়ী সমাধানের আলোচনা জটিল হয়ে পড়েছে।
জানা গেছে, মে মাসের শুরুতে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফা প্রস্তাব পাঠায় ইরান। এতে একটি সম্ভাব্য সমঝোতার রূপরেখা তুলে ধরা হয়। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের কাছে নয় দফার একটি প্রস্তাব দিয়েছিল।
ফার্স সংবাদ সংস্থার তথ্যমতে, ইরানের প্রস্তাবে দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ রাখা কিংবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার মতো শর্ত অন্তর্ভুক্ত করা হয়নি।
সব মিলিয়ে, ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে নিজেদের জাতীয় অধিকার ও কৌশলগত স্বার্থের প্রশ্নে তারা কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!