পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বর্তমানে চরম সংকটের মুখে। সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে সেখানে প্রায় ২ হাজার জাহাজ আটকা পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। এসব জাহাজে ২০ হাজারেরও বেশি নাবিক ও ক্রু সদস্য মানবিক বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছেন।
সংস্থাটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর পর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে।
আটকা পড়া জাহাজগুলোর মধ্যে রয়েছে তেল ও গ্যাসবাহী ট্যাংকার, বাল্ক ক্যারিয়ার, পণ্যবাহী কার্গো জাহাজ এবং পর্যটকবাহী ক্রুজ লাইনার। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটে এমন স্থবিরতা আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আইএমও আরও জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে অন্তত ১৯টি হামলার ঘটনা ঘটেছে আটকে থাকা জাহাজগুলোতে। এতে এখন পর্যন্ত অন্তত ১০ জন নাবিক নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন।
এর আগে সংস্থাটি সতর্ক করে বলেছিল, দীর্ঘ সময় ধরে আটকে থাকার কারণে জাহাজগুলোতে খাদ্য, জ্বালানি এবং সুপেয় পানির মজুত দ্রুত ফুরিয়ে আসছে, যা মানবিক সংকটকে আরও ঘনীভূত করছে।
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কূটনৈতিক সমাধান না হলে এই সংকট বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র: আল জাজিরা
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!