মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে সোমবার থেকে যুক্তরাষ্ট্র বিশেষ উদ্যোগ নেয়া শুরু করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সংঘাতের বাইরে থাকা দেশগুলোর যেসব জাহাজ প্রণালিতে আটকে আছে, তাদের নিরাপদে সরে যেতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম’।
মধ্যপ্রাচ্যের স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকাল থেকেই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের আলোচকেরা ইরানের সঙ্গে ‘খুব ইতিবাচক আলোচনা’ চালিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই আলোচনা সংশ্লিষ্ট সবার জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে।
তিনি বলেন, ‘যেসব মানুষ, কোম্পানি ও দেশ কোনো অপরাধ না করেও পরিস্থিতির শিকার হয়ে পড়েছে, তাদের মুক্ত করতেই এই জাহাজ চলাচল উদ্যোগ নেওয়া হয়েছে।’
এ উদ্যোগকে ‘মানবিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, এতে শুধু যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যের দেশগুলোরই নয়, ইরানের পক্ষ থেকেও সহযোগিতা গুরুত্বপূর্ণ। কারণ, আটকে থাকা অনেক জাহাজে ইতোমধ্যে খাদ্যসংকট দেখা দিয়েছে।
তবে এ কার্যক্রমে কোনো ধরনের বাধা এলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
সূত্র: আল জাজিরা
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!