যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে আকস্মিক গুলির ঘটনায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। শনিবার (২৫ এপ্রিল) রাতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
ঘটনার সময় ডাইনিং হলে শত শত অতিথি উপস্থিত ছিলেন। হঠাৎ গুলির শব্দ শোনা মাত্রই পরিবেশ মুহূর্তে বদলে যায়। কথাবার্তা থেমে গিয়ে চারদিকে চিৎকার শুরু হয়, “নিচে বসুন!” অনেক অতিথি আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন, কেউ কেউ নিরাপদ স্থানের খোঁজে ছুটতে থাকেন।
এই পরিস্থিতিতে ট্রাম্প ও মেলানিয়া দ্রুত প্রতিক্রিয়া দেখান। তারা মঞ্চের পেছনে নিচু হয়ে বসে পড়েন, যেন সম্ভাব্য ঝুঁকি এড়ানো যায়। এর কিছুক্ষণের মধ্যেই ইউএস সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত ডাইনিং হলে প্রবেশ করে তাদের নিরাপত্তা বলয় তৈরি করেন এবং প্রেসিডেন্ট দম্পতিকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
এফবিআই-এর এক কর্মকর্তা জানান, এক ব্যক্তি একটি শটগান দিয়ে সিক্রেট সার্ভিসের এক সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে ওই সদস্য সুরক্ষা পোশাক পরা থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
নৈশভোজে প্রায় ২ হাজার ৬০০ অতিথি উপস্থিত ছিলেন। গুলির শব্দে অনেকে টেবিলের নিচে লুকিয়ে পড়েন, আবার কেউ আতঙ্কে ডাইনিং হলের বাইরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ওয়েটাররাও দ্রুত নিরাপদ স্থানের দিকে ছুটে যান। কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা নিয়ন্ত্রণে নেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে থাকা অতিথিরা গুলির শব্দ শুনেই নিচু হয়ে পড়েন এবং ট্রাম্পকে দ্রুত কক্ষ থেকে বের করে নেওয়া হয়। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদেরও নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়।
কয়েক মিনিটের বিশৃঙ্খলার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে অতিথিরা ধীরে ধীরে টেবিলের নিচ থেকে বেরিয়ে আসেন এবং কী ঘটেছে তা বোঝার চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, এমন নৈশভোজ অনুষ্ঠানে এ ধরনের নিরাপত্তা ভঙ্গের ঘটনা বিরল, বিশেষ করে দায়িত্বে থাকা প্রেসিডেন্টের উপস্থিতিতে এটি প্রথম বলেই মনে করা হচ্ছে।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে জানান, তিনি ও ফার্স্ট লেডিসহ সব ফেডারেল কর্মকর্তা নিরাপদে আছেন। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে এক বন্দুকধারীকে আটক করা হয়েছে।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি বলেন, প্রবেশপথের কাছাকাছি তল্লাশি এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে পুরো বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!