ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, তেহরানে আকস্মিকভাবে ফিরে যাওয়া ইরানি প্রতিনিধিদলের একটি অংশ আজ রাতেই আবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাবে।
রোববার (২৬ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এবং তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধিদল যুদ্ধবিরতি ও আঞ্চলিক উত্তেজনা নিরসন সংক্রান্ত আলোচনায় অংশ নিতে ইসলামাবাদ সফর করেছিল। পরে তারা প্রয়োজনীয় পরামর্শ ও নীতিগত নির্দেশনা নেওয়ার জন্য তেহরানে ফিরে যায়।
প্রতিবেদনে বলা হয়, নতুন দিকনির্দেশনা পাওয়ার পর প্রতিনিধিদলের একটি অংশ আজ রাতেই আবার ইসলামাবাদে ফিরে এসে চলমান আলোচনায় যোগ দেবে।
বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা চলছে। ইসলামাবাদে অনুষ্ঠিত এই আলোচনায় যুদ্ধবিরতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আলোচনায় ইরানি প্রতিনিধিদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানানো হয়েছে। তারা নতুন করে আবার অংশ নেওয়ার মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চায়।
সূত্র: ডন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!