ইসরায়েলি বাহিনীর হামলার মুখে দক্ষিণ লেবাননের বাড়িঘর ছেড়ে হাজার হাজার শিশু পালিয়ে আসতে বাধ্য হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের মধ্যে সাড়ে ৩ লাখের বেশি শিশু।
বুধবার (১৫ এপ্রিল) জাতিসংঘের সর্বশেষ তথ্যের বরাতে এ খবর জানা গেছে।
এর আগে মঙ্গলবার দক্ষিণ লেবাননের ঐতিহাসিক টায়ার শহরের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এক হৃদয়স্পর্শী দৃশ্য দেখা যায়। সেখানে আশ্রয় নেওয়া শত শত শিশু যুদ্ধের আতঙ্ক ভুলে সাময়িকভাবে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেয়। স্বেচ্ছাসেবকদের সহায়তায় শিশুদের মানসিক ট্রমা কাটিয়ে উঠতে চিত্রাঙ্কন, খেলাধুলা ও প্রাথমিক পাঠদানের ব্যবস্থা করা হয়।
ইউনিসেফ (UNICEF) জানিয়েছে, লেবাননের প্রায় এক-পঞ্চমাংশ মানুষ এখন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে কয়েকশ পাবলিক স্কুল ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যার ফলে প্রায় ২ লাখ ৫৬ হাজার শিক্ষার্থীর নিয়মিত পড়াশোনা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিশেষ করে দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।
বাস্তুচ্যুত শিশুদের বিনোদন ও মানসিক সমর্থন দিতে তাকাতাফো ক্যাম্পেইন নামের একটি উদ্যোগের মাধ্যমে আয়োজন করা হয়। এর সঙ্গে মনোবিজ্ঞানীরাও যুক্ত ছিলেন, যাতে যুদ্ধের ট্রমা থেকে শিশুদের বের করে আনা যায়
আন্তর্জাতিক সংস্থাগুলো দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলছে, এই শিশুরা কেবল ঘরবাড়িই হারায়নি, তারা তাদের শৈশব ও শিক্ষার অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে।
সূত্র: আলজাজিরা
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!