ইন্দোনেশিয়ার উত্তর মালুক্কা সাগর এলাকায় শক্তিশালী ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার পরপরই আশপাশের কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় ভোরে এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে এবং উপকেন্দ্র তেরনাতে শহর থেকে প্রায় ১২৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে এক হাজার কিলোমিটার এলাকার মধ্যে থাকা ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলজুড়ে সুনামির ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে প্রায় এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে।
অন্যদিকে, জাপান, তাইওয়ান, পাপুয়া নিউগিনি ও গুয়ামের উপকূলে সামান্য সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন দেখা যেতে পারে, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উত্তর সুলাওয়েসির মানাদো শহরে দীর্ঘ সময় ধরে কম্পন অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর ছেড়ে বাইরে আশ্রয় নেন। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। অতীতে এখানকার বিভিন্ন ভূমিকম্প ও সুনামিতে বড় ধরনের প্রাণহানি ঘটেছে। ২০১৮ সালে সুলাওয়েসিতে ভূমিকম্প ও সুনামিতে চার হাজারের বেশি মানুষ মারা যায়। আর ২০০৪ সালের ভারত মহাসাগরের ভয়াবহ সুনামিতে লাখো মানুষের প্রাণহানি হয়েছিল, যার কেন্দ্র ছিল আচেহ প্রদেশ।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!