দেশের স্বাস্থ্যব্যবস্থাকে চিকিৎসাকেন্দ্রিক থেকে প্রতিরোধভিত্তিক ব্যবস্থায় রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, অসংক্রামক ও মরণব্যাধি রোগের ঝুঁকি বাড়তে থাকায় গবেষণা, উদ্ভাবন এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় এখনই জোর দিতে হবে। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীর নিপসম মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
চিকিৎসকদের পেশাজীবনের শুরু থেকেই দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল চিকিৎসক, তাই তাদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মন্ত্রী আরও জানান, খুব শিগগিরই দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট গড়ে তোলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা এবং মা ও নবজাতকের সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, স্বাস্থ্য খাতে দক্ষ গবেষক তৈরিতে নিপসম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি রোগ প্রতিরোধভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি হেলথ কার্ডের সঙ্গে কার্যকর রোগী রেফারেল সিস্টেম সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!