অক্টোবর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৫১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩৫ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে অক্টোবরের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসের ১৪ অক্টোবর এক দিনেই দেশে ১১ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। মাসের প্রথম দুই সপ্তাহে প্রবাসীদের পাঠানো অর্থের এই প্রবাহ দেশের মোট রেমিট্যান্স আয়ে ইতিবাচক প্রবৃদ্ধির চিত্র তুলে ধরেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৮৯৩ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!