এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশ
এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশ।   ছবি: সংগৃহীত

এপ্রিল মাসে দেশে মূল্যস্ফীতির হার বেড়ে ৯.০৪ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাস মার্চে ছিল ৮.৭১ শতাংশ। ফলে মাসভিত্তিক হিসাবে মূল্যস্ফীতির চাপ বেড়েছে।

তবে গত বছরের একই মাসে মূল্যস্ফীতি ছিল ৯.১৭ শতাংশ। সে হিসাবে বার্ষিক তুলনায় সামান্য কমতি দেখা গেছে।

বুধবার (৬ মে) মূল্যস্ফীতির সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৮.২৪ শতাংশ।

খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি আরও বেশি বেড়েছে। এ খাতে এপ্রিল মাসে মূল্যস্ফীতি হয়েছে ৯.৫৭ শতাংশ, যা মার্চে ছিল ৯.০৯ শতাংশ।

তুলনামূলক হিসাবে দেখা যায়, গত বছরের এপ্রিল মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ৮.৬৩ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ছিল ৯.৬১ শতাংশ।