‘অ্যাডলেসেন্স’ দিয়ে ইতিহাস গড়লেন ১৬ বছরের ওভেন কুপার, অ্যাডলেসেন্স, হলিউড, ১৬ বছর বয়সী ওভেন কুপার, লন্ডন, বাফটা টিভি অ্যাওয়ার্ডস, পুরস্কার, এমি, গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস, গোথাম, ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড, অভিনেতা, হলিউড অভিনেতা, টিভি সিরিজ, হলিউড টিভি সিরিজ, কমেডি সিরিজ, অ্যামান্ডাল্যান্ড, ব্রিটিশ টেলিভিশন, গ্রেট ব্রিটিশ বেক অফ, ডেম মেরি বেরি, বাফটা ফেলশিপ, স্টিফেন গ্রাহাম, ক্রিস্টিন ট্রেমার্ক, মার্টিন লুইস, বাফটা টেলিভিশন স্পেশাল অ্যাওয়ার্ড,
অভিনেতা ওভেন কুপার।   ছবি: সংগৃহীত

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘অ্যাডলেসেন্স’-এ অসাধারণ অভিনয়ের সুবাদে নতুন এক মাইলফলক গড়েছেন ১৬ বছর বয়সী অভিনেতা ওভেন কুপার। লন্ডনে অনুষ্ঠিত বাফটা টিভি অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনি জিতেছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।

এই অর্জনের মাধ্যমে একই চরিত্রে অভিনয়ের জন্য বাফটা, এমি, গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস, গোথাম ও ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডে স্বীকৃতি পাওয়া অভিনেতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন ওভেন। সিরিজটিতে তিনি জেমি মিলার নামের ১৩ বছর বয়সী এক কিশোরের চরিত্রে অভিনয় করেন, যে এক মর্মান্তিক ঘটনার কেন্দ্রে জড়িয়ে পড়ে।

এবারের বাফটা টিভি অ্যাওয়ার্ডসে সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে ‘অ্যাডলেসেন্স’ ও কমেডি সিরিজ ‘অ্যামান্ডাল্যান্ড’। এর আগে গত মাসে অনুষ্ঠিত বাফটা টিভি ক্রাফট অ্যাওয়ার্ডসেও দুটি সম্মাননা পেয়েছিল নেটফ্লিক্সের এই লিমিটেড সিরিজটি।

সিরিজটিতে জেমির বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করা স্টিফেন গ্রাহাম ও ক্রিস্টিন ট্রেমার্কোও পেয়েছেন প্রশংসা ও স্বীকৃতি।

কৌতুক অভিনেতা গ্রেগ ডেভিসের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডাম স্কট, সেথ রোগেন ও অ্যালান কারের মতো তারকারা। অনুষ্ঠানে ব্রিটিশ টেলিভিশনে বিশেষ অবদানের জন্য ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’-এর সঞ্চালক ডেম মেরি বেরিকে দেওয়া হয় বাফটা ফেলোশিপ সম্মাননা। এছাড়া সাংবাদিক মার্টিন লুইস পেয়েছেন বাফটা টেলিভিশন স্পেশাল অ্যাওয়ার্ড।