হলিউড অভিনেতা এরিক ডেন মারা গেছেন। বৃহস্পতিবার ৫৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি এএলএস (অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস) নামের জটিল স্নায়বিক রোগে ভুগছিলেন।
অভিনেতার প্রতিনিধি মেলিসা ব্যাংক এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। জানানো হয়, জীবনের শেষ সময়টুকু তিনি পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গেই কাটিয়েছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী রেবেকা গেহার্ট এবং দুই কন্যা বিলি ও জর্জিয়াকে রেখে গেছেন।
গত বছর নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনেন ডেন। তখন তিনি জানান, এএলএসের প্রভাবে তার ডান হাতের কার্যক্ষমতা প্রায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মৃত্যুর কয়েক সপ্তাহ আগে একটি সম্মাননা অনুষ্ঠানেও অংশ নিতে পারেননি তিনি।
তবে কঠিন অসুস্থতার মধ্যেও কাজ ও সচেতনতামূলক কর্মকাণ্ড থেকে সরে যাননি এই অভিনেতা। এএলএস সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং গবেষণায় সহায়তার জন্য তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন।
১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে জন্ম নেওয়া ডেন ১৯৯৩ সালে টেলিভিশন সিরিজ ‘দ্য ওয়ান্ডার ইয়ার্স’-এর মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন। তবে দর্শকদের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিত জনপ্রিয় মেডিক্যাল ড্রামা ‘গ্রে’স অ্যানাটমি’-তে ড. মার্ক স্লোয়ান চরিত্রে অভিনয়ের জন্য।
পরবর্তীতে এইচবিওর আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’-তে ‘ক্যাল জ্যাকবস’ চরিত্রে অভিনয় করেও ব্যাপক প্রশংসা কুড়ান তিনি।
এরিক ডেনের মৃত্যুতে হলিউড অঙ্গন ও ভক্তদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। সহকর্মী ও অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করছেন শ্রদ্ধা ও ভালোবাসায়।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!