বিশ্ব মা দিবস উপলক্ষে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি বলেছেন, মাতৃত্ব একটি পবিত্র যাত্রা, যা সততা ও দায়িত্ববোধের ওপর দাঁড়িয়ে থাকে এটি কখনোই লুকোচুরি বা বিতর্কের বিষয় হতে পারে না।
রবিবার (১০ মে) মা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান। তিনি বিশেষভাবে সিঙ্গেল মায়েদের সংগ্রাম ও ত্যাগের কথাও উল্লেখ করেন। তার মতে, মাতৃত্ব শুধু আনন্দের নয়, বরং এক ধরনের কঠিন কিন্তু গর্বের জীবনযুদ্ধ।
তার এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। অনেক নেটিজেন মনে করছেন, তিনি হয়তো নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথাই ইঙ্গিত করেছেন। আবার কেউ কেউ অতীতের বিভিন্ন ঘটনাকে টেনে এনে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন।
উল্লেখ্য, অপু বিশ্বাস ২০০৬ সালে সিনেমা ‘কোটি টাকার কাবিন’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। পরবর্তীতে তিনি দীর্ঘদিন ঢালিউডে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন তিনি বিয়ে করেন অভিনেতা শাকিব খানকে, তবে বিষয়টি অনেকদিন গোপন ছিল। পরে ২০১৭ সালে তিনি প্রকাশ্যে এসে তাদের সন্তান আব্রাম খান জয়ের কথা জানান। ২০১৮ সালে তাদের বিচ্ছেদের পর থেকে তিনি ছেলেকে নিয়েই জীবনযাপন করছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!