বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি মাতৃত্বের অভিজ্ঞতা ও মানসিক পরিবর্তন নিয়ে প্রথমবারের মতো খোলামেলা কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি। এক পডকাস্টে অংশ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
গত বছর জুলাইয়ে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রথম সন্তানের জন্মের খবর দেন কিয়ারা। কন্যাসন্তানের আগমনের পর থেকে তাঁর জীবন সম্পূর্ণ বদলে গেছে বলে জানান এই অভিনেত্রী।
একটি অনুষ্ঠানে তিনি বলেন, সন্তান জন্মের পর একজন নারীর জীবনে বড় ধরনের পরিচয়গত পরিবর্তন আসে। এই সময় নিজেকে বোঝা, মানিয়ে নেওয়া এবং নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া খুব কঠিন হয়ে পড়ে।
কিয়ারা আরও জানান, পোস্টপার্টাম সময়টা তাঁর জন্য সহজ ছিল না। প্রায় ছয় মাস সময় লেগেছে এই নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে। এই সময়ে তিনি নিজেকে বারবার মনে করিয়ে দিয়েছেন ধৈর্য ও সহানুভূতির কথা।
অভিনেত্রীর ভাষায়, সন্তান জন্মের পর পুরো সময়টাই শিশুকে ঘিরে থাকে তার ঘুম, যত্ন, খাবার সবকিছুতেই ব্যস্ততা। সেই ব্যস্ততার মাঝে অনেক সময় নিজের অনুভূতি ও প্রয়োজন উপেক্ষিত হয়ে যায়।
তিনি আরও বলেন, এই সময় এমন একজন মানুষের প্রয়োজন হয়, যিনি শুধু শুনবেন, কোনো বিচার করবেন না। কারণ অনেক সময় ছোট ছোট বিষয়েও আবেগপ্রবণ হয়ে পড়েন নতুন মা।
মাতৃত্ব তাঁকে নিজের ভেতরের অনেক বিষয় নতুনভাবে চিনতে শিখিয়েছে বলেও জানান কিয়ারা। তিনি বলেন, এখন তিনি নিজের প্রতি সমালোচনা কমিয়ে দিয়েছেন এবং মানসিক সীমারেখা টানতে শিখেছেন।
২০২৩ সালে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কিয়ারা আদভানি। বর্তমানে মাতৃত্বের পাশাপাশি ধীরে ধীরে অভিনয়েও ফিরছেন তিনি। তাঁর নতুন ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!