পরিচালক জয় মেহতার 'প্রলয়' দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে দক্ষিণি অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন। ২০১৭ সালে তেলেগু সিনেমা 'হ্যালো' দিয়ে অভিনয় শুরু করেন তিনি।তাকে এই আট বছরে ১২ টির বেশি তেলেগু, তামিল ও মালয়ালম সিনেমায় দেখা গেছে ।
সংবাদমাধ্যম ১২৩ তেলেগু জানায় জয় মেহতার পরিচালিত 'প্রলয়' দিয়ে সিনেমায় কল্যাণী অভিনয় করবেন রণবীর সিংয়ের বিপরীতে।
সুপারহিরো ফ্যান্টাসি গল্পের সিনেমা 'লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা' দিয়ে অভাবনীয় সাফল্য পান তিনি। মাত্র ৩০ কোটি বাজেটের লোকাহ আয় করে ৩০০ কোটি রুপির বেশি। এটিই এখন পর্যন্ত মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমা। এই সফলতা নিয়ে এবার দক্ষিণি ইন্ডাস্ট্রি থেকে বলিউডে পা রাখছেন অভিনেত্রী।
আশা করা হচ্ছে বলিউডে এই নতুন জুটি দর্শকদের কাছে আকর্ষণীয় হবে । প্রলয় দিয়ে প্রযোজক হিসেবে যাত্রা শুরু হচ্ছে রণবীর সিংয়ের। তার প্রযোজনা প্রতিষ্ঠান মা কসম ফিল্মস এ সিনেমায় সহ-প্রযোজক হিসেবে যুক্ত আছে।
আগামী এপ্রিল থেকে শুরু হবে প্রলয়ের প্রি-প্রোডাকশনের কাজ। আর জুলাই অথবা আগস্ট থেকে শুটিং শুরু হবে ।
প্রলয় সিনেমায় ভবিষ্যতের পৃথিবী, পৌরাণিক রূপকথা, অতিপ্রাকৃত শক্তি-এসব থাকবে। বলিউডে এ ধরনের কাজ খুব একটা দেখা যায় না। বেশির ভাগ অংশজুড়ে থাকবে ভিএফএক্সের কাজ।এটিকে রণবীরের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বলা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!