দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয় নতুন করে আইনি জটিলতায় পড়েছেন। চেন্নাইয়ে নিয়ম ভেঙে রোডশো করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের প্রধান হিসেবে নির্বাচনের আগে ব্যস্ত সময় পার করছেন বিজয়। এর মধ্যেই তার বিরুদ্ধে ওঠে নিয়ম লঙ্ঘনের অভিযোগ। পুলিশের দাবি, নির্ধারিত একটি স্থানে কর্মসূচির অনুমতি থাকলেও তিনি তা না মেনে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় শোভাযাত্রা বের করেন।
জানা গেছে, টি নগর, থাউজ্যান্ড লাইটস ও এগমোরসহ বিভিন্ন এলাকায় ওই রোডশো অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক সমর্থক অংশ নেওয়ায় চেন্নাইয়ের প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলাটি করে। ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় দায়ের করা এই মামলায় সরকারি নির্দেশ অমান্যের অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় শুধু বিজয়ই নন, তার দলের আরও কয়েকজন নেতার নামও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বিজয় বা তার দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, আসন্ন ২৩ এপ্রিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। এই বিতর্ক ভোটের ফলাফলে কোনো প্রভাব ফেলবে কিনা, তা নিয়ে এখন চলছে নানা জল্পনা।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!